বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা বুলবুলের ইন্তেকাল | Daily Chandni Bazar বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা বুলবুলের ইন্তেকাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ০০:০১
বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা বুলবুলের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তির

বগুড়া পৌর আওয়ামী লীগ
নেতা বুলবুলের ইন্তেকাল

বগুড়া পৌর ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি (প্রস্তাবিত) ও বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বুলবুল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।  (ইন্না-নিল্লাহি........... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এদিকে

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপস করে বিবৃতি দিয়েছেন,  বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, জেলা আওয়ামী লীগের সদস্য যথাক্রমে গৌতম কুমার দাস ও রুমানা আজিজ রিংকি, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক স্বপন সাহা,  ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত ও আওয়ামী যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন