নন্দীগ্রামে ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে কৃষক জামিল | Daily Chandni Bazar নন্দীগ্রামে ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে কৃষক জামিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২ ২৩:২৬
নন্দীগ্রামে ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে কৃষক জামিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে কৃষক জামিল

বগুড়ার নন্দীগ্রামে ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে নন্দীগ্রামের কৃষক জামিল উদ্দিন। প্রাপ্ত তথ্য জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাদলাষন গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে মোঃ জামিল উদ্দিন তার ৮৬ বিঘা জমিতে টরি-৭ জাতের  সরিষা রোপন করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। কৃষক জামিল উদ্দিন দৈনিক চাঁদনী বাজারকে জানান, আমি আমার ৮৬ বিঘা জমিতে টরি-৭ জাতের সরিষা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে আমার ৩৫শ টাকা করে খরচ হয়েছে। ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করতে আমার সর্বমোট খরচ হয়েছে ৩লক্ষ ৫০ হাজার টাকা। আমি আশা করছি যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না আসে, এবং বাজারে সঠিকমত সরিষা দাম পেলে ৮৬ বিঘা জমি থেকে আমি ১৫লক্ষ ৪৮হাজার টাকার মত সরিষা বিক্রি করতে পারবো। জামিল হোসেন আরো বলেন, গতবার ১০ বিঘা জমিতে আলু ছিল, আলু চাষে খরচ ও পরিশ্রম বেশি। আলু লাগানো জমিতে ইরি ধান খুব ভাল হয় না এজন্য সরিষার চাষ বেশি করেছি। কম খরচ ও কম পরিশ্রমে সরিষায় লাভ ভাল আবার ইরি ধানও ভাল হয়। জানতে চাইলে উক্ত ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন আপেল জানান, বাদলাষন গ্রামের জামিল উদ্দিন একজন পরিশ্রমী কৃষক, তিনি তার ৮৬ বিঘা জমিতে সরিষা চাষ করেছে, আমি নিয়োমিত জামিল উদ্দিনের সরিষা জমি পরিদর্শন করি এবং তাকে সকল ধরনের পরামর্শ প্রদান করি। এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা কৃষিবিদ আদানান বাবু এই প্রতিনিধিকে জানান, বাদলাষন গ্রামের জামিল উদ্দিন একজন কঠোর পরিশ্রমী কৃষক, তিনি কৃষি অফিস থেকে টরি-৭ জাতের বিজ সংগ্রহ করে তার ৮৬ বিঘা সরিষা চাষ করেছে। আমরা কৃষক জামিল উদ্দিনকে কৃষি অফিস থেকে সার, বিজ, সহ সকল ধরনের পরামর্শ প্রদান করে আসছি। যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না আসে  আশা করা যাচ্ছে কৃষক জামিল উদ্দিন সরিষা চাষে অনেক লাভবান হবেন। তিনি আরো বলেন, গত বছর নন্দীগ্রাম উপজেলায় সরিষা চাষে লক্ষমাত্রা ছিলো  ৪হাজার৭৫ হেক্টর, এবং চলতি বছরে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৬হাজার ৪শ ৮৫ হেক্টর।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন