জলঢাকায় ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন | Daily Chandni Bazar জলঢাকায় ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২ ২৩:৪১
জলঢাকায় ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

জলঢাকায় ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

“আধুনিক প্রযুক্তি অন্তর্ভূক্তিকরণ উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ রোকনুজ্জামান চৌধুরী রোকন সহ প্রত্যেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও শিক্ষার্থী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা শুরু হয়। আগামীকাল মঙ্গলবার এ মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মীরগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়, টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আরও অনেক বিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ও ক্ষতিকর বিষয় রোধ করা এই মেলার প্রধান উদ্দেশ্য বলে জানায় কর্তৃপক্ষ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন