বগুড়ার শেরপুরে “সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর বেলা ১১ টায় পৌরসভা হলরুমে এই দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, গোপেশ চন্দ্র রায়, নরত্তম সরকার, বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সা: সম্পাদক রবিন সরকার, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, মডেল প্রেসক্লাবের সা: সম্পাদক আশাদুজ্জামান আশা প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন