বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার আওতায় উপজেলার ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক কৃষক সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, অতিরিক্তি কৃষি কর্মকর্তা মোছাঃ মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসাধরন অফিসার শায়লা আফরোজ সেতু। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার পলাশ কুমার সরকার, কৃষকদের মধ্যে ফারুক হোসেন, মিঠু মিয়া প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন