শাজাহানপুরে জোরপূর্বক গাছ কর্তন।থানায় অভিযোগ | Daily Chandni Bazar শাজাহানপুরে জোরপূর্বক গাছ কর্তন।থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২২ ২৩:০৯
শাজাহানপুরে জোরপূর্বক গাছ কর্তন।থানায় অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে জোরপূর্বক গাছ
কর্তন।থানায় অভিযোগ

বগুড়া শাজাহানপুরে জোর পূর্বক গাছ কর্তন । রওশন আরা নামের এক অসহায় মহিলা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

থানায় অভিযোগ ও এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় মোছাঃ রওশন আরা (৪৫), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, সাং-ঘাষিড়া মাদ্রাসাপাড়া, ইউনিয়ন-খোট্টাপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া অভিযোগে উল্লেখ করেন বিবাদী ১। মোঃ আজমাদ হোসেন (৬২), পিতা-মৃত জোব্বার আকন্দ, সাং-ঘাষিড়া, ২। মোঃ মন্টু (৫০), পিতা-মৃত কাশেম, ৩। মোছাঃ রূপালী বেগম (৩৫), স্বামী-মোঃ মন্টু, উভয় সাং-খোট্টাপাড়া, ৪। মোঃ রানা বাবল (৩৬), পিতা-মোঃ আজাহার আলী, ৫। মোছাঃ মাছুমা বেগম (৩৪), স্বামী-মোঃ রানা বাবল, উভয় সাং-ফুলকোট, ৬। মোঃ শামীম  (৩২), পিতা-মোঃ বাবলু, সাং-মোস্তাইল, ৭। মোঃ রাজ্জাক (২৮), পিতা-মোঃ সাইদ, সাং-জোকা, সর্ব থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে জেলা-বগুড়া, থানা-শাজাহানপুর, মৌজা-ঘাষিড়া, সি এস ১৩৬০, ১৩৬১, আর এস ১৭৮৯, ১৭৮৮, দাগ নং-৮৮, জমির পরিমাণ শতক তফশীলকৃত সম্পত্তি বাদীর ক্রয়কৃত সম্পত্তি। উক্ত সম্পত্তিতে তাহার ৫০ টি বেলজিয়াম, ইউক্লিপটাস ও মেহগুনী গাছ লাগানো আছে। এমতাবস্থায় ইং ০৭/১২/২০২২ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় উক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা রওশন আরার সম্পত্তিতে আসিয়া তাহার লাগানো গাছ কাটিতে থাকে। বিষয়টি বাদী একই তারিখ ১০.৩০ ঘটিকার সময় লোকমারফত জানিতে পারিয়া তাৎক্ষণিক ভাবে বাদী ও তাহার স্বামী উক্ত সম্পত্তিতে গিয়া দেখে যে, বিবাদীগণ তাহার জমিতে থাকা ৫০ টি গাছ কাটিয়া অনুমান টাকার ৯০,০০০/-হাজার টাকার ক্ষতি সাধন করিয়াছে এবং কিছু গাছ ছ-মিলে নিয়ে যাচ্ছে। তখন বাদী সহ তাহার স্বামী বিবাদীগণদের বাধা প্রদান করিলে বিবাদীগণ তাহাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বিবাদীগণদের গালিগালাজ করিতে নিষেধ করিলে তাদের সাথে ঝগড়া-বিবাদ হয় এক পর্যায়ে বাদীদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে মারপিট করিয়া জখম করে। তখন তাহাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ বলে যে, তোরা যদি বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদেরকে জীবনে শেষ করিয়া ফেলিব বলিয়া প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভিতি দেখান। 

এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনর্চাজ  আব্দুল কাদের জিলানী জানান অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..