দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংক লিঃ এর ৪৯৩তম শাখার উদ্বোধন | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংক লিঃ এর ৪৯৩তম শাখার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২২ ২৩:২৪
দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংক লিঃ এর ৪৯৩তম শাখার উদ্বোধন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংক লিঃ এর ৪৯৩তম শাখার উদ্বোধন

দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংক লিঃ এর ৪৯৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৭ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা সদরের বগুড়া-সান্তাহার সড়কের পার্শ্বে ঊষা প্লাজার দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনামুল হকের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা সামসুল আবেদীনের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিঃ বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ বেল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম, ছালামুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, এ্যাড. উৎপল কুমার বাগচী, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, সোনালী ব্যাংক লিঃ দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক এসএম মনোয়ার প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..