দুপচাঁচিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত ২৭ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারমান আলহাজ্ব ফজলুর হক, সহকারী কমিশার(ভূমি) রূপম দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, স্থানীয় এমপির প্রতিনিধি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ডাঃ আতিকুর রহমান সৈকত, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, সংরক্ষিত সদস্য শামীমা আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, নূর মোহাম্মাদ আবু তাহের, সাখাওয়াত হোসেন মল্লিক, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..