বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে বগুড়ার শিবগঞ্জে ২৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তনের শুভ অধিবাস আজ।
শিবগঞ্জ নববৃন্দাবন সার্বজনীন হরিবাসর কমিটির দীনহীন সেবকবৃন্দের আয়োজনে আজ বুধবার থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অন্তে মঙ্গলঘাট স্থাপন ও শুভ অধিবাসের মাধ্যমে রাধাবল্লভ জিউ মন্দির বানাইল বারোয়ারী কেন্দ্রীয় শিব মন্দিরে ২৪ প্রহর ব্যাপি এ লীলারস অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানসূচীর মধ্যে ২৯ ডিসেম্বর অষ্টপ্রহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম-যজ্ঞানুষ্ঠান, ৩০ ও ৩১ ডিসেম্বর ১৬ প্রহর (২দিন) ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন, ১ জানুয়ারি শ্রী শ্রী মন্মহাপ্রভুর ভোগ দর্শন ও মহাপ্রসাদ পরিবেশন, ২ জানুয়ারি কুঞ্জভঙ্গ ও মোহন্ত বিদায় অন্যতম। নাম সুধা পরিবেশন করবেন লক্ষ্মী রানী সম্প্রদায়-বগুড়া, মা শোভা রাণী সম্প্রদায়-গাবতলী, কৃষ্ণলীলা সম্প্রদায়-কাহালু, পথের কাঙ্গাল সম্প্রদায়-শিবগঞ্জ এবং লীলা কীর্তন পরিবেশন করবেন জয়ীতা দাসী-উত্তর চব্বিশ পরগনা ভারত, শ্রী চৈতন্য দাস উত্তম-যশোর, দীপা রাণী সরকার-সাতক্ষীরা, নয়ন কিশোর হালদার-মিরাট রাণীনগর নওগাঁ। আয়োজকদের পক্ষ থেকে স্নিগ্ধ সুন্দর উপস্থিতি এবং ঐকান্তিক সহানুভূতির প্রত্যাশা করা হয়েছে কৃষ্ণ ভক্তবৃন্দের নিকট।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..