বগুড়া-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানার মনোনয়ন ফরম দাখিল | Daily Chandni Bazar বগুড়া-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানার মনোনয়ন ফরম দাখিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ০১:১২
বগুড়া-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানার মনোনয়ন ফরম দাখিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানার মনোনয়ন ফরম দাখিল

বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা মনোনয়ন ফরম দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ফরম দাখিল করেন। সেসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদাক  মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, ফিরোজ কামাল ফারুক, পৌর আওয়ামীগের সভাপতি বকুল হোসেন, তীর্থ সলিল রুদ্র, আনন্দ কুমার, মামুনুর রশিদ, আবু নোমান, আব্দুস সালাম, মোজাম্মেল হক মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদ রায়হান মানিক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, ২নং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম মস্তোফা গামা, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, আব্দুল মান্নান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  কামরুল হাসান সবুজ, ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন