বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি | Daily Chandni Bazar বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ০১:১১
বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল
বিতরণ করলেন ডিসি

বগুড়ায় শীতার্ত ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুল ইসলাম। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনে ৩'শ মানুষকে এ কম্বল দেওয়া হয়।

এ সময় ডিসি সাইফুল ইসলাম বলেন, কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। এতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষেরা বিপাকে পড়েছেন৷ তাই জেলা প্রশাসনের উদ্যোগে তাদের পাশে দাঁড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, বগুড়ার ১২ উপজেলাতে প্রাথমিকভাবে ৫'শ কম্বল বিতরণ করা হবে৷ শীতের তীব্রতা বৃদ্ধি পেলে নির্দিষ্ট শ্রেণীর মানুষদের মাঝে আরও শীতবস্ত্র উপহার হিসেবে দেওয়া হবে।
শীতবস্ত্র বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক দীনেশ সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন