ভূত তাড়ানোর নাম করে ধর্ষণের অভিযোগ | Daily Chandni Bazar ভূত তাড়ানোর নাম করে ধর্ষণের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ১৫:৫০
ভূত তাড়ানোর নাম করে ধর্ষণের অভিযোগ
অনলাইন ডেস্ক

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণের অভিযোগ

ভূত তাড়ানোর নাম করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশে। গত ২৯ ডিসেম্বর স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। শনিবার এ অভিযোগে আটক করা হয়েছে তাকে।

 

জানা গেছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ভাকিল রাজ শেখ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ভূত তাড়ানো, গুনিনবৃত্তির অভ্যাস করতে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ভাকিল। একা পেয়ে তার ওপর নির্যাতন চালায় ভাকিল।

পুলিশ সুপার যশবীর সিংহ জানান, ওই নারীর অভিযোগ পাওয়ার পর তফসিলি জাতি উপজাতি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর থেকেই ভাকিলকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। শনিবার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র: আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন