মার্কিন রাষ্ট্রদূতের নতুন বছরের শুভেচ্ছা | Daily Chandni Bazar মার্কিন রাষ্ট্রদূতের নতুন বছরের শুভেচ্ছা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ১৫:৫৬
মার্কিন রাষ্ট্রদূতের নতুন বছরের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূতের নতুন বছরের শুভেচ্ছা

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নতুন বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সরকার উন্মুখ হয়ে আছে বলে তিনি উল্লেখ করেছেন।

রোববার (১ জানুয়ারি) খ্রিস্টীয় নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

পিটার হাস বলেন, আপনাদের অসাধারণ এই দেশটিতে আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সব দলের রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কর্মরত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।

তিনি বলেন, আপনাদের উষ্ণতম আতিথেয়তার জন্যও আমি কৃতজ্ঞ এবং আমি বিরিয়ানি থেকে শুরু মিষ্টি দই পর্যন্ত হরেক রকম খাবারের স্বাদ উপভোগ করেছি। নতুন বছরে আমরা আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি। যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নববর্ষের শুভেচ্ছা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন