শাজাহানপুরে গোহাইলে বিট পুলিশিং সমাবেশ | Daily Chandni Bazar শাজাহানপুরে গোহাইলে বিট পুলিশিং সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২১:৫০
শাজাহানপুরে গোহাইলে বিট পুলিশিং সমাবেশ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে গোহাইলে বিট পুলিশিং সমাবেশ

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
গোহাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে জামাদারপুকুর বাসস্ট্যান্ডে এই সমাবেশ করা হয়।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী। 
প্রধান অতিথি তার বক্তব্যে নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।পাশাপাশি মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং,চুরি, জুয়া,বার্মিজ চাকু,আত্মহত্যার কুফল,কিশোর গ্যাং,ধর্মীয় জঙ্গিবাদ,ফেসবুক ব্যবহার,গুজব,বিকাশ প্রতারণা,সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলার বিষয়ে সচেনতামুলক আলোচনা করা হয়। অপরাধ মুক্ত সমাজ গড়তে থানা পুলিশকে বা ৯৯৯ তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী । 
এতে গোহাইল কমিউনিটি পুলিশিং সভাপতি মেহের আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী,শাজাহানপুর প্রেক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ,গোহাইল বিট অফিসার এস আই হোসেন আলী।এসময় অন্যান্যের মধ্যে গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন্দ,জামাদারপুকুর বণিক সমিতি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম শাওন,ইউপি সদস্য ফরিদ উদ্দিন,ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুক্তার আলী,সাংবাদিক মেজবাউল আলম,যুবলীগ নেতা সবুজ সোনার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান,আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মিন্টু,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম,ছাত্রলীগ নেতা সজিব আল হাসান,নাজমুল হুদা সহ স্থানীয়  রাজনৈতিক,সামাজিক,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকবৃন্দ,বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন