শাজাহানপুরে ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar শাজাহানপুরে ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ২৩:৩৬
শাজাহানপুরে ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে ডোমনপুকুর 
আমিনিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক 
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক সোহেল রানার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুনিরা পারভীন, গভর্নিং বডির সদস্য আব্দুল হান্নান সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।   

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন