বগুড়া-৬ আসনে নির্বিঘ্নে ভোট হচ্ছে : নৌকার প্রার্থী রিপু | Daily Chandni Bazar বগুড়া-৬ আসনে নির্বিঘ্নে ভোট হচ্ছে : নৌকার প্রার্থী রিপু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৬
বগুড়া-৬ আসনে নির্বিঘ্নে ভোট হচ্ছে : নৌকার প্রার্থী রিপু
অনলাইন ডেস্ক

বগুড়া-৬ আসনে নির্বিঘ্নে ভোট হচ্ছে : নৌকার প্রার্থী রিপু

বগুড়া-৬ সদর আসনে আজ সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ। এদিন সকালে বগুড়া শহরের হাসনাজাহান উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু।

তিনি জানান, কোনো সমস্যা ছাড়াই নির্বিঘ্নে ভোট হচ্ছে। ভোটারদের মাঝে কোনো ভীতি নেই। সব দলের প্রার্থীর এজেন্ট এখানে রয়েছেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সকাল থেকে নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট ভোটার রয়েছে ৩ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৬৭৬ ও নারী ১ হাজার ৮৪৯ জন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন আছে। এ ছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স ও ১৪ প্লাটুন বিজিব মোতায়েন রয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন