শাজাহানপুরে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছনাকারির শাস্তির দাবি মেম্বারদের | Daily Chandni Bazar শাজাহানপুরে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছনাকারির শাস্তির দাবি মেম্বারদের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৩৩
শাজাহানপুরে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছনাকারির শাস্তির দাবি মেম্বারদের
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে ইউপি চেয়ারম্যানকে 
লাঞ্ছনাকারির শাস্তির দাবি মেম্বারদের

বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমানকে লাঞ্ছনাকারি রাকিবুল ইসলাম রঞ্জুর শাস্তির দাবি জানিয়েছেন ইউপি সদস্যগণ। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত একটি আবেদনের অনুলিপি গতকাল মঙ্গলবার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দাখিল করেন ইউপি সদস্যবৃন্দ। 
আবেদনে উল্লেখ করা হয়, গত রোববার ইউনিয়ন পরিষদের কাজের জন্য ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান উপজেলা পরিষদে গেলে রাকিবুল ইসলাম রঞ্জু তাকে লাঞ্ছিত করাসহ নানা রকম হুমকি ধামকি দেয়। এ ঘটনায় ইউপি মেম্বারগণ শঙ্কিত। এমতাবস্থায় তারা রঞ্জুর গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। আমরুল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম নয়ন জানিয়েছেন, সাইফুল ইসলাম বিমান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তাকে লাঞ্ছিত করে সকল জনপ্রতিনিধিকে লজ্জিত করা হয়েছে। ইউনিয়নবাসির সেবা ও উন্নয়ন কাজ অব্যাহত রাখতে ইউপি সদস্যগণ লাঞ্ছনাকারির শাস্তি দাবি করেছে। এতে কাজ না হলে পরবর্তীতে দাবি আদায়ে কর্মসূচি দেয়া হবে।   

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন