৯৫১ ভোটে হেরে গেলেন হিরো আলম | Daily Chandni Bazar ৯৫১ ভোটে হেরে গেলেন হিরো আলম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৪৫
৯৫১ ভোটে হেরে গেলেন হিরো আলম
অনলাইন ডেস্ক

৯৫১ ভোটে হেরে গেলেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মাত্র ৯৫১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একতারা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন