মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ৩২ | Daily Chandni Bazar মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ৩২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৫৭
মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ৩২
অনলাইন ডেস্ক

মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ৩২

মিশরের কায়রোর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৩২ জন। বুধবার দুপুরে পূর্ব কায়রোর মাতারিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নূর মোহাম্মদি হাসপাতালটি একটি দাতব্য সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। রেডিওলোজি ডিপার্টমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। অবশ্য আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দগ্ধদের রাজধানীর অন্য একটি হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে পোড়ার পাশাপাশি হাড় মচকানো এবং শ্বাসকষ্টে ভুগছেন অনেকে।
এর আগে ২০২০ সালে কায়রোর একটি বেসরকারি হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৭ করোনা আক্রান্ত রোগী।

সূত্র- ওয়াশিংটন পোস্ট

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন