শিবগঞ্জে জামায়াত শিবিরের নাশকতা পরিকল্পনা করার সময় ৯ সক্রিয় নেতাকর্মী আটক | Daily Chandni Bazar শিবগঞ্জে জামায়াত শিবিরের নাশকতা পরিকল্পনা করার সময় ৯ সক্রিয় নেতাকর্মী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:৪৭
শিবগঞ্জে জামায়াত শিবিরের নাশকতা পরিকল্পনা করার সময় ৯ সক্রিয় নেতাকর্মী আটক
শিবগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে জামায়াত শিবিরের নাশকতা পরিকল্পনা 
করার সময় ৯ সক্রিয় নেতাকর্মী আটক

বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম শনিবার সকাল ১১টায় শিবগঞ্জ থানা কনফারেন্স রুমে জামায়াত শিবিরের ৯ সক্রিয় সদস্যের আটক সংক্রান্ত প্রেস ব্রিফিং স্থানীয় সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রায়নগর ইউনিয়নের সাবেক জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল খালেকের বাড়ীতে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঘটনাস্থলে পৌছে এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াত শিরিরের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এর বগুড়া জেলার ও শিবগঞ্জ উপজেলার শাখার সক্রিয় সদস্য প্রফেসর আব্দুল হালিম (৪৮), মোশারফ হোসেন (৪৫), আছার উদ্দীন (৪৪), কিচক মমতাজুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জামায়াত শিবিরের অর্থ যোগানদাতা মমতাজ উদ্দিন (৬৭), আলাল উদ্দিন (৫৩), তোফাজ্জল হোসেন (৫৯), সুলতান মাহমুদ (৫৩), বেলাল উদ্দিন (৪৮), শাহ আলম (৫৫)। শিবগঞ্জ সার্কেল তানভীর আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সুনিষ্টি অভিযোগ পাওয়া গেছে। আটককৃতদের নিকট থেকে পাঁচটি অবিষ্ফোরিত কক্টেল সদৃশ্য বোমা, পাঁচটি লোহার রড, জামায়াত ইসলামের ব্যক্তিগত রিপোর্ট বই, একটি ছোট ডায়রী, আয়-ব্যয় হিসাব রশিদ উদ্ধার করে জব্দ করে আলামত হিসাবে আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় ৩ ফেব্রুয়ারী ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদান বলি আইনের (সংশোধনী ২০০২) এর ৪/৬ ধারা তদসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে আটককৃত আসামীদের বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন