নামুজায় সরকারি খাস পুকুরের জায়গা দখল করে বাড়ী নির্মাণ কাজ করার অভিযোগ | Daily Chandni Bazar নামুজায় সরকারি খাস পুকুরের জায়গা দখল করে বাড়ী নির্মাণ কাজ করার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ০১:২৬
নামুজায় সরকারি খাস পুকুরের জায়গা দখল করে বাড়ী নির্মাণ কাজ করার অভিযোগ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় সরকারি খাস পুকুরের জায়গা দখল
করে বাড়ী নির্মাণ কাজ করার অভিযোগ

বগুড়া সদরের নামুজা নাথপাড়া গ্রামে সরকারি খাস পুকুরের জায়গা দখল করে বাড়ী নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নামুজা ইউনিয়নের নাথপাড়া গ্রামের জনৈক গোপাল নাথ কর্তৃক তার বাড়ীর পাশের্^ পুকুর ‘নৌকার দল’ দাগ নং-৬০৬০ জমির পরিমান ৬০শতক এর পশ্চিম পাশে^ দখল করে নির্মাণ করছে বাড়ী। এ ঘটনায় স্থানীয় সচেতম মহল নামুজা ইউনিয়ন ভুমি অফিসসহ বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসেন জানান, সরকারি আমিন দ্বারা ওই জায়গার সিমানা মাফযোগ করা হোক। নামুজা ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা উৎমান গনি জানান, বিষয়টি অভিযোগ পেয়েছি, আমি উধ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছি। এ ব্যাপারে নির্মানকারী শ্রী গোপালের নিকট জানতে চাইলে, তিনি সংবাদিকদের কোন তখ্য দিতে রাজি না। সবমিলিয়ে সরকারি জায়গা দখল বন্ধ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন