বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জয়পুরহাট অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুর ২ টা থেক বিকাল ৪ টা পর্যন্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে অংশ নেয় বিএনপি, যুবদল, স্বেছাসবক দল, মহিলা দল ও ছাত্র দলসহ বিভিন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন,জলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালদুল মাছুদ আঞ্জুমান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির,জেলা কষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক,সদস্য সচিব মনজুর মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহ্বায়ক রেজভি আহমেদ, জেলা স্বেছাসবক দলের সদস্য সচিব শামস মতিন,জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
বক্তারা বলন,আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাব দেউলিয়া হয়ে গেছে বলেই, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। অবৈধ এই সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লুট, মানি লন্ডারির কারণ দেশের মানুষ তাদের নিত্যপণ্য ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।