নন্দীগ্রামে সরকারের উন্নয়ন প্রচারে তৃণমূলে আ’লীগের মতবিনিময় | Daily Chandni Bazar নন্দীগ্রামে সরকারের উন্নয়ন প্রচারে তৃণমূলে আ’লীগের মতবিনিময় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৩ ০০:৪৬
নন্দীগ্রামে সরকারের উন্নয়ন প্রচারে তৃণমূলে আ’লীগের মতবিনিময়

নন্দীগ্রামে সরকারের উন্নয়ন প্রচারে তৃণমূলে আ’লীগের মতবিনিময়

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই ডিগ্রি কলেজ হলরুমে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি বলেন, পাড়ায় পাড়ায় জনগণের কাছে সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। নন্দীগ্রাম-কাহালু নির্বাচনী আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অরুন চন্দ্র, গাওছুল বারী, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, আকরাম হোসেন প্রমূখ। এরআগে গত শনিবার উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম হাইস্কুল হলরুমে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, আওয়ামী লীগ নেতা কালিপদ রায়, মোজাম্মেল হক, ইব্রাহিম আলী প্রমূখ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন