প্রসাধনীর গায়ে আমদানি সিল ও মূল্য না থাকায় গুণতে হলো জরিমানা | Daily Chandni Bazar প্রসাধনীর গায়ে আমদানি সিল ও মূল্য না থাকায় গুণতে হলো জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৩ ০০:৫৬
প্রসাধনীর গায়ে আমদানি সিল ও মূল্য না থাকায় গুণতে হলো জরিমানা
ষ্টাফ রিপোর্টার

প্রসাধনীর গায়ে আমদানি সিল ও 
মূল্য না থাকায় গুণতে হলো জরিমানা

বগুড়ায় কসমেটিকস কর্ণার নামে একটি প্রসাধনী দোকানকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর ১২টার দিকে শহরের অভিজাত শপিংমল রানার প্লাজায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ঈদকে সামনে রেখে শহরের রানার প্লাজার বিভিন্ন কাপড় ও প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়। এই সময় কসমেটিকস কর্ণারকে প্রসাধনীর গায়ে  আমদানিকারক প্রতিষ্ঠানের সিল ও মূল্য না থাকায় ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রিজভী আরও জানান, অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেছেন

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন