বগুড়া ফুলবাড়ী কলেজ বাজারের ইজারাদার হলেন শাওন | Daily Chandni Bazar বগুড়া ফুলবাড়ী কলেজ বাজারের ইজারাদার হলেন শাওন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৩ ২৩:৫৫
বগুড়া ফুলবাড়ী কলেজ বাজারের ইজারাদার হলেন শাওন
ষ্টাফ রিপোর্টার

বগুড়া ফুলবাড়ী কলেজ বাজারের
ইজারাদার হলেন শাওন

বগুড়া শহরের ফুলবাড়ী কলেজ বাজারের ইজারাদার হলেন পৌর আওয়ামীলীগ নেতা রাশেদুল আলম শাওন।

শুক্রবার বিকেলে ৩ টায় এক দোয়া মাহফিল শেষে ফিতা কেটে নতুন ইজারাদার সাবেক ছাত্রনেতা শাওনের আওতায় বাজারের সূচনা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু।

এসময় অন্যান্যদের মধ্যে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, পৌর আওয়ামীলীগ নেতা এসএম তারিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হিরা প্রাং, ছাত্রলীগ নেতা জেমি পোদ্দার, কলেজ বাজারের সভাপতি সাইদুল সরকারসহ বাজার কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে পৌর আওয়ামী লীগ নেতা শাওন বলেন, ফুলবাড়ি কলেজ ফুলবাড়ির এই বাজারের উপর অত্র এলাকার হাজারো মানুষ নির্ভরশীল। শুধু তাই নয় কাঁচাসবজি সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের নির্ভরযোগ্য স্থান হয়ে উঠেছে এই বাজার। গুরুত্বপূর্ণ বাজারের ইজারাদার হিসেবে তিনি যেন তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই লক্ষ্যে তিনি বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন