জয়পুরহাটে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)। সোমবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ভারপ্রাপ্ত কম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।
আটকরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা কুটিরপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে আশরাফ আলী আকন্দ (৫৫) ও জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়া গ্রামে জহুরুল ইসলামের ছেলে জয় ইসলাম রাজ (২০)।
ভারপ্রাপ্ত কম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটককৃত এই চোর চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পাশর্^বতী নওগাঁ,বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে আসছিলেন। সোমবার রাতে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চোরাই ইজিবাইক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন