জাপানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প | Daily Chandni Bazar জাপানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মে, ২০২৩ ১৫:৩৩
জাপানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক

জাপানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের ইশিকাওয়া প্রিফেকচার ও এর আশপাশের এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। শুক্রবার (৫ মে) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এতে কোনো সুনামি সতর্কতা নেই। তবে সমুদ্রের স্তরে ২০ সেন্টিমিটারের মতো পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

২০১১ সালের শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে দোহারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন