লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেলো শিশুর | Daily Chandni Bazar লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেলো শিশুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুন, ২০২৩ ১৬:০৩
লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেলো শিশুর
অনলাইন ডেস্ক

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেলো শিশুর

রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে অনিক (১০) নামে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা পারভিন আক্তার বলেন, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। তার হাতে লিচু দিয়ে আমি কাজ করছিলাম। এসময় গলায় লিচুর বিচি আটকে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন