গোবিন্দগঞ্জে করতোয়া নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে করতোয়া নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ২২:২০
গোবিন্দগঞ্জে করতোয়া নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর উপর সেতু
নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাইয়াগঞ্জ-বিশ্বনাথপুর সড়কে করতোয়া নদীর উপর ৩৬ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৬০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর সঙ্গে দুই পাশে ভায়াডাক্টসহ মোট ৩৫২ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

গত সোমবার (৫ জুন) দুপুর ২টায় গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম রিপনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম সাধারন মিয়া আসাদুজ্জামান হিরু, যুগ্ম সাধারন সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক তরিকুল ইসলামসহ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন