মান্দায় পরোয়ানাভূক্তসহ ১০ আসামি গ্রেপ্তার | Daily Chandni Bazar মান্দায় পরোয়ানাভূক্তসহ ১০ আসামি গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২৩ ০১:২২
মান্দায় পরোয়ানাভূক্তসহ ১০ আসামি গ্রেপ্তার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় পরোয়ানাভূক্তসহ ১০ আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্তসহ ১০জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ভারশোঁ ঋষিপাড়া গ্রামের স্বপন কুমার ঋষি (৩৮), পাইকপাড়া গ্রামের আতাউর রহমান (৫০) ও জিয়াউর রহমান (৪০), তুলশিরামপুর গ্রামের আফজাল হোসেন (৪৫) ও আবুল কালাম আজাদ (৫০), এনায়েতপুর গ্রামের গোলাম মোস্তফা (৪০) এবং রামপুর গ্রামের মাসুদ রানা (৩০), আবুল কাসেম মণ্ডল (২৫), রিমন হোসেন মোল্লা (৩৪) ও আলমগীর হোসেন (৩০)। 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৬জনসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন