যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে: শাহবাজ | Daily Chandni Bazar যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে: শাহবাজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২৩ ১৫:৪৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে: শাহবাজ
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে: শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক স্বাভাকি অবস্থায় ফিরেছে। তবে দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় তার দেশ। খবর জিও নিউজের।

যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সংশোধন করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে।

তিনি সরকার প্রধান ও একজন পাকিস্তানি হিসেবে পারস্পরিক আস্থা ও সম্মানেরভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেনে, গত ৭৫ বছরে আমাদের সম্পর্কের অনেক উত্থান-পতন হয়েছে। তবে সামগ্রিকভাবে আমরা খুব ভালো বন্ধু।

শাহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে অবিচল অংশীদার।

এদিকে ক্ষমতাচ্যুতের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। অসংখ্য মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইমরানের ভক্তরা তাকে দেশ ত্যাগের অনুরোধ জানিয়েছেন। তবে ইমরান খান পরিষ্কার করে জানিয়েছেন, তিনি পাকিস্তানেই থাকবেন।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান বলেন, আমি কেন পাকিস্তান ত্যাগ করবো। আমি কোনো অপরাধ করিনি।

বুধবার (৫ জুলাই) লাহরের জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, আমার শুভাকাঙিক্ষরা ফোন দিয়ে বলেছেন, পাকিস্তানের সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাছাড়া পিটিআইয়ের প্রায় সব নেতাদের বন্দি করা হয়েছে।

ইমরান বলেন, আমি একা এখানে দাঁড়িয়ে আছি। কারণ আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন