সুইডেনে কোরআন অবমাননা’র প্রতিবাদে নন্দীগ্রামে ওলামা পরিষদের বিক্ষোভ | Daily Chandni Bazar সুইডেনে কোরআন অবমাননা’র প্রতিবাদে নন্দীগ্রামে ওলামা পরিষদের বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২৩ ২২:২৬
সুইডেনে কোরআন অবমাননা’র প্রতিবাদে নন্দীগ্রামে ওলামা পরিষদের বিক্ষোভ
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

সুইডেনে কোরআন অবমাননা’র প্রতিবাদে নন্দীগ্রামে ওলামা পরিষদের বিক্ষোভ

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা‘র প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নন্দীগ্রাম উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদি জনতা।শুক্রবার (৭জুলাই) নন্দীগ্রাম ওলামা পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে  আছর নামাজ শেষে নন্দীগ্রাম কলেজ মসজিদ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বিশাল এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এরপর নন্দীগ্রাম সিএনজি স্ট্যান্ডে  উপজেলা ওলামা পরিষদের সভাপতি  বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়ার চক সুত্রাপুর মাদরাসার মুহাদ্দিস ও নন্দীগ্রাম উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উমরপুর মাদরাসার মুহতাতিম মুফতি মোশাররফ সাহেব প্রমুখ। উক্ত সমাবেশটি পরিচালনা করেন,ওলামা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি উমর ফারুক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন