ধুনটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ | Daily Chandni Bazar ধুনটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৩ ২৩:২১
ধুনটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে
সেলাই মেশিন বিতরণ

বগুড়ার ধুনটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ধুনট মডেল মসজিদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, আফসার আলী, সিরাজুল হক লিটন প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন