শাজাহানপুরে বই বিতরণ উৎসব | Daily Chandni Bazar শাজাহানপুরে বই বিতরণ উৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৪ ২১:৫৮
শাজাহানপুরে বই বিতরণ উৎসব
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুরে বই বিতরণ উৎসব

বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বই উৎসব উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও মাঝিড়া  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়।
বই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকী,মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন