মান্দায় সেলাইমেশিন ও ব্যবসায়িক পণ্য বিতরণ | Daily Chandni Bazar মান্দায় সেলাইমেশিন ও ব্যবসায়িক পণ্য বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৪ ২৩:৪৯
মান্দায় সেলাইমেশিন ও ব্যবসায়িক পণ্য বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় সেলাইমেশিন ও ব্যবসায়িক পণ্য বিতরণ

নওগাঁর মান্দায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচী হতে প্রাপ্ত সেলাইমেশিন ও ব্যবসায়িক পণ্য বিতরণ করা হয়ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-ল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন