রংপুরে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুরে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ০১:৩৯
রংপুরে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ

রংপুরে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

৩২—৩৩ মানিনা মানবনা, এক দফা এক দাবি ৩৫ এর প্রজ্ঞাপন, পদ্মা—মেঘন—যমুনা ৩৫ আমার ঠিকানা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, সারা বাংলায় ডাক দে ৩০ কে কবর দে শ্লোগানে মূখরিত হয়ে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ এর দ্রুত প্রজ্ঞাপন চেয়ে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টায় নগরীর প্রেসক্লাব চত্বরে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক শাহাজাদা (সিসিআর), নুর আলম (বেরোবি), হিরা (সিসিআর), রাসেল (সিসিআর), আলমগির (সিসিআর), আযম (সিসিআর), অভি (সিসিআর), আজিজুল (সিসিআর) প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে। কেননা আমাদের সেশন জটসহ বিভিন্ন সমস্যার কারণে পড়াশুনা করতেই ২৬—২৮ বছর হয়ে যায়। এরপর দেখা যায় সরকারি চাকরিতে আবেদন ২—৩বার করতেই চাকরির বয়স শেষ হয়ে যায়। তাই আমরা দীর্ঘদিন হতে সরকারের কাছে দাবি করে আসছি সরকারি চাকরির বয়সসীমা বাড়িয়ে ৩৫ করা হোক। কিন্তু আমাদের দাবি অজ্ঞাত কারণে মানা হচ্ছে না। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি করা হোক। তা নাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।