জয়পুরহাট প্রেসক্লাবে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা | Daily Chandni Bazar জয়পুরহাট প্রেসক্লাবে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ০১:৪৪
জয়পুরহাট প্রেসক্লাবে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাট প্রেসক্লাবে  মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে জয়পুরহাট প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃগোলজার হোসেন, জেলা জামায়াতের ইসলামী আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, দৈনিক সংগ্রামের জয়পুরহাট জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃমাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের  সদস্যরা।
 
স্মরণ সভায় মরহুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জীবনী নিয়ে নানা আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশে ঘটে যাওয়া সাংবাদিকদের হত্যা, মামলা-হামলা, নির্যাতন সহ সাগর-রুনি হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জানান সাংবাদিকরা।