জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর | Daily Chandni Bazar জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ০১:৫১
জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

জয়পুরহাটে চালের দোকান ও পিয়াজের দোকানসহ  তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার  (০৭ অক্টোবর) দুপুরে  জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে  জয়পুরহাট ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন।
 
তিনি বলেন, মাছুয়া বাজারের মুনছুর ভ্যারাইটি স্টোরের মালিক পিয়াজের আপডেট মূল্য তালিকা ও ভাউচার না দেখাতে পারায় ৩৮ ধারা অনুযায়ী তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই অপরাধে মাছুয়া বাজারের রাইহান ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা ও একই বাজারের মেসাস হুমায়ুন কবির  চাল ঘরে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়  তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। 
তিনি আরও বলেন, পণ্যের দাম কোনো ভাবেই যেন ব্যবসায়ীরা বেশি নিতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র জয়পুরহাট জেলা সভাপতি আঃ সালাম সরদারসহ আরও অনেকেই।