প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ২০:৫১
শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে সৈয়দপুর ছাত্রদল
জেলা সংবাদদাতা, নীলফামালীঃ
সোমবার (৭ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের আওতাধীন, কামারপুকুর কলেজ ও সৈয়দপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে, আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে ছাত্রদল। এসময় তারা কালো পোশাক পড়ে কলেজ ও আশপাশের এলাকায় মৌনমিছিল, সভা-সেমিনারে অংশ নেয়। শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌনমিছিল ও স্মরণসভা ও করেন।
এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়,সাবেক সদস্য রিদয়, অন্য দিকে সৈয়দপুর সরকারি কলেজে উপস্থিত ছিলেন কলেজ শাখার সদস্য সচিব মো: আব্দুল কবির,
যুগ্ম আহবায়ক মাসুদ, সিহাব, রিদয়, রফিক, কামারপুকুর কলেজ ইউনিটের ছাত্রদলের আহবায়ক মুন্না সরকার, সদস্য সচিব রুবেল ইসলাম, কলেজ শাখার ছাত্রদল নেতা আরিফ বিল্লা,লিমন,রিয়াদ সহ অনেকে উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মিনারুল হক মিনার, সহ সাংগঠনিক ফরিদুল পায়েল, মামুন, তমাল, লিয়নসহ অন্য অন্য নেতৃবৃন্দরা,
উল্লেখ্য ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ।