প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ০১:০২
নাটোরে মহিলা মাদক ব্যবসায়ী আটক
নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা শাখা (ডিবি)'র হাতে এক মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটিরত অবস্থায় সদর উপজেলার পাইকোরদৌল বারেক মোড় এলাকার মা মেডিকেলের সসমনের পাকা রাস্তার উপর থেকে ওই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা গাঁজা ব্যবসায়ীর নাম মোছাঃ তানিয়া বেগম(২৪)। সে নাটোর সদরের দিঘাপতিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।