গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলার প্রতিবাদে গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলার প্রতিবাদে গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ০২:২৪
গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলার প্রতিবাদে গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলার প্রতিবাদে গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার গাবতলী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাবতলী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গাবতলী পৌর সদরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি থানার তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলী। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মোর্শেদুর রহমান বাবু। আরও বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি সাহেব আলী তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, সরকার ও তার সহযোগী সংগঠনগুলো গণতন্ত্র ও ভিন্নমতের ওপর বারবার আঘাত হানছে। এনসিপি’র মতো নিবন্ধিত রাজনৈতিক দলের ওপর বর্বরোচিত হামলা তারই প্রতিফলন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, ভিন্নমতের রাজনীতিকে নির্মূল করার রাষ্ট্রীয় অপচেষ্টা কখনোই সফল হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামপন্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশ শেষে একটি দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।