কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত | Daily Chandni Bazar কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ০২:১৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত
উপজেলা সংবাদদাতা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত জনসেবা ক্লিনিক ও আপডেট ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় সিলগালা এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম‍্যমান আদালত। 
এ অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। 
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।