বগুড়ায় অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়ায় অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ০২:৩৫
বগুড়ায় অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সদর উপজেলা যুবদল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা কমিটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সদস্য সচিব শ্রী গৌর চন্দ্র পোদ্দার চন্দন। সঞ্চালনায় ছিলেন তনয় পোদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “অতুল চন্দ্র দাসের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে।”

এ সময় আরও বক্তব্য রাখেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ সুজন, বিপুল কর্মকার, সৌরভ কর্মকার, বিধান চন্দ্র মহন্ত, স্বপন কুমার দাস, বিকাশ চন্দ্র সরকার, দুলাল চন্দ্র সরকার, উত্তম কুমার সাহা, মৃণাল কুমার ঘোষ, চন্দ্রন কুমার দেব, প্রতেন সরকার, জনী দত্ত, শুভ বর্মণ প্রমুখ।

বক্তারা আরও বলেন, “বর্তমানে অতুল চন্দ্র দাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় হিন্দু ধর্মাবলম্বীরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।”