গাবতলীতে সাংবাদিক নজরুলের উপর দূর্বৃত্তের হামলা | Daily Chandni Bazar গাবতলীতে সাংবাদিক নজরুলের উপর দূর্বৃত্তের হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ০৫:০০
গাবতলীতে সাংবাদিক নজরুলের উপর দূর্বৃত্তের হামলা
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীতে সাংবাদিক নজরুলের উপর দূর্বৃত্তের হামলা

বগুড়ার গাবতলী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নজরুল ইসলামের উপর দূর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে ১৮আগষ্ট রাত ৯টায় সোন্দাবাড়ী ও চকবোচাইয়ের মধ্যবর্র্তীস্থানে। তিনি এখন গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
জানা গেছে, সাংবাদিক নজরুল ইসলাম গতকাল সোমবার রাত অনুমান ৯টায় গাবতলী থেকে মোটর সাইকেলযোগে বগুড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে সোন্দাবাড়ী ও চকবোচাইয়ের মধ্যবর্র্তীস্থানে পৌঁছালে পেছন থেকে অনুসরণ করা মোটর সাইকেল আরোহীরা নজরুলের মাথায় আঘাত করে। এতে নজরুল মাথায় ও হাতে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত জখম হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত নজরুলকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।