বগুড়ায় পিকেএসএফ’র সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ | Daily Chandni Bazar বগুড়ায় পিকেএসএফ’র সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ০০:০৮
বগুড়ায় পিকেএসএফ’র সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ
উদ্যোক্তা তৈরিতে কাজ করছে পিকেএসএফ
খবর বিজ্ঞপ্তিঃ

 বগুড়ায় পিকেএসএফ’র  সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ

পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ বৃহ¯পতিবার বগুড়ায় টিএমএসএস পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন। - ছবি বিজ্ঞপ্তির

বগুড়ার মহাস্থানে টিএমএসএস কার্যক্রম পরিদর্শনকালে উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ এসব কথা বলেন। দেশে অতি দারিদ্রতা দূর হয়েছে। এক সময় দেশে ঋণ দেয়া ও নেয়া প্রধান লক্ষ্য ছিল। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে, ঋণ গ্রহীতারা ভাগ্য উন্নয়ন করছে। আমরা অতি দরিদ্রদের সেবা দিয়ে পর্যায়ক্রমে আর্থিক উন্নয়নের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরী করছি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান, পরিচালক মাহাবুবর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস, কৃষিবিদ এ.বি.এম. মাহমুদুল হাছান সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য সহ প্রতিনিধিদল টিএমএসএস পরিচালিত মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে টিএমএসএস বগুড়ার গোকুল শাখার আওতায় পরিচালিত গ্রæপ পরিদর্শন, আবাসন ঋণ কর্মসূচির আওতায় গৃহ পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা, নিরাপদ সবজি উৎপাদনকারী খামার পরিদর্শন, উদ্যোক্তাদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং টিএমএসএস বিভিন্ন পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।  

বিকালে টিএমএসএস’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের সাথে মতবিনিময় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন  টিএমএসএস পরামর্শক, উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।