কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ০০:৩৩
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ হাবিব তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের কলেজ বাজার সংলগ্ন খাল থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক মোঃ হাবিব তালুকদারসহ তিনজনকে আটক করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার অধীনে পরিচালিত মোবাইল কোর্টে হাবিব তালুকদারকে জরিমানা এবং কারাদণ্ড প্রদান করা হয়।

অপর দুইজন, মোঃ বাচ্চু খান (পিতা: সালাম খান) এবং মোঃ বাদশাহ (পিতা: সোহরাফ) চম্পাপুর ইউনিয়নের বাসিন্দা, তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানের পর অবৈধভাবে ব্যবহৃত বালু উত্তোলনের পাইপও বিনষ্ট করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পাচজুনিয়া কলেজ বাজার খাল থেকে অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ হাবিব তালুকদারকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর দুইজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”