খেলাফত মজলিস রংপুর বিভাগের বিভিন্ন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন এই ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। তারা জাতীয় নির্বাচনের স্বাগত জানিয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংস্কার, বিচার ও সমান রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত নির্বাচনী ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড (২০০৯), শাপলা চত্বর (২০১৩), কোটা আন্দোলন (২০১৮) ও মোদী-বিরোধী বিক্ষোভ (২০২১)-এর নিহতদের ঘটনা অন্তর্ভুক্ত করা হয়নি। তারা বলেন, এসব সংশোধনী ছাড়া ঘোষণাপত্র অপূর্ণ থাকবে।
প্রেস ব্রিফিংয়ে দলের প্রধান দাবিগুলো ছিল:
বিগত ১৭ বছরের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার।
নির্বাচনী সংস্কার ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিতকরণ।
অবৈধ টাকা, অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ।
রংপুর অঞ্চলের বঞ্চিত শিল্প, শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়ন।
রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীরা:
পঞ্চগড়: মুফতি আহমাদুল্লাহ আল মাশরুর (পঞ্চগড়-১), মাওলানা জিয়াউল হক (পঞ্চগড়-২)
ঠাকুরগাঁও: রফিকুল ইসলাম (ঠাকুরগাঁও-১), হাসান পারভেজ (ঠাকুরগাঁও-২), মো. জাকির হোসেন (ঠাকুরগাঁও-৩)
দিনাজপুর: মাস্টার মোহাম্মদ আবু হানিফা (দিনাজপুর-১), সাদেকুল ইসলাম (দিনাজপুর-২), আ ক ম খাদেমুল ইসলাম (দিনাজপুর-৩), হাফেজ বেলাল হোসেন (দিনাজপুর-৪), মশিউর রহমান মাস্টার (দিনাজপুর-৫), মাওলানা আনসার উল্লাহ (দিনাজপুর-৬)
নীলফামারী: মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী (নীলফামারী-১), সরওয়ার আলম বাবু (নীলফামারী-২), হাফেজ মিজানুর রহমান (নীলফামারী-৩), তাওহিদুল ইসলাম তাওহিদ (নীলফামারী-৪)
লালমনিরহাট: অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, ডা. মাওলানা মোখলেছুর রহমান, আবদুল কাদের
রংপুর: ফয়জুল হক (রংপুর-১), মাওলানা শামসুল হক, অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), শহিদুর রহমান রাজা, এনামুল হক সাদী (রংপুর-৫), মো. আল আমিন (রংপুর-৬)
কুড়িগ্রাম: মাওলানা আমজাদ হোসেন (কুড়িগ্রাম-১), সাবেবর রহমান (কুড়িগ্রাম-২), ইঞ্জিনিয়ার জামিল আহমদ (কুড়িগ্রাম-৩), আলহাজ্ব মাওলানা আবু সাঈদ (কুড়িগ্রাম-৪)
গাইবান্ধা: আবদুল গাফফার (গাইবান্ধা-১), অধ্যাপক এ কে এম গোলাম আযম (গাইবান্ধা-২), মেসের উদ্দিন সরকার (গাইবান্ধা-৩), মাস্টার সিরাজুল ইসলাম (গাইবান্ধা-৪), অধ্যাপক মো. জহুরুল হক সরকার (গাইবান্ধা-৫)
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন-বঞ্চিত। তাই খেলাফত মজলিস নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে জনগণকে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দেবে।