রংপুরে চলচলের রাস্তা নিয়ে ছেলেকে মারপিটের অভিযোগ | Daily Chandni Bazar রংপুরে চলচলের রাস্তা নিয়ে ছেলেকে মারপিটের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০০:৫৭
রংপুরে চলচলের রাস্তা নিয়ে ছেলেকে মারপিটের অভিযোগ
জালাল উদ্দিন, রংপুর ঃ

রংপুরে চলচলের রাস্তা নিয়ে ছেলেকে মারপিটের অভিযোগ

রংপুরের পার্বতীপুর দোলাপাড়া এলাকায় বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দন্ডর জেরে ছেলেকে মারপিট ও বাড়ির মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। আহত ছেলে লিয়াকত মিয়া (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। রংপুর মোট্রোপলিটন কোতয়ালী থানায় এজাহার দায়ের করা হয়েছে।  এ বিষয়ে মামলার বাদী মা মোছাঃ নুর বানু খাতুন (৫৭) জানান, পার্বতীপুর দোলাপাড়া এলাকায় প্রতিপক্ষ মতিয়ার রহমান গং এর সাথে  আমার ছেলের বসতবাড়ির চলাচলের রাস্তা লইয়া দন্ড চলিয়া আসিতেছে।  এরেই জের ধরে গত ২২ আগস্ট রাত্রী অনুমান ১২.৩০ ঘটিকায় আমার ছেলে লিয়াকত মিয়া তাহার বাসায় আসিলে বিবাদীগং পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠি সোঠা, লোহার রড, শাবল, চাপাতি, ধারালো অস্ত্রো লইয়া আমার ছেলের ঘরের ভিতরে প্রবেশ করিয়া তাকে এলোপাতারীভাবে মারপিট করতে থাকে , এক পর্যায় হত্যার উদ্দেশ্যে আমার ছেলের মাথায় ধারালো অস্ত্রো দিয়ে আঘাত করে। এরপর তারা আমার ছেলের ঘরের মালামাল আসবার পত্র ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আমার ছেলেকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার মাথায় ০৫ টি সেলাই দেয়া হয়েছে। আমার ছেলে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মা মোছাঃ নুর বানু খাতুন বাদী হয়ে ২৪ আগস্ট  বিবাদী মতিয়ার রহমান, ফেন্সি বেগম, মাহবুবার রহমান (ছোট বাবু), মালেকা খাতুন, খাদিজা আখতার রিতু, আলহাজ ,  ৬ জনকে আসামী করে রংপুর মোট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। এ বিষয়ে বাদী  মা মোছাঃ নুর বানু খাতুন ন্যায় বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।