মিঠাপুকুরে সেনা–পুলিশের যৌথ অভিযানে দম্পতি আটক, ১৪২ লিটার দেশীয় মদ জব্দ | Daily Chandni Bazar মিঠাপুকুরে সেনা–পুলিশের যৌথ অভিযানে দম্পতি আটক, ১৪২ লিটার দেশীয় মদ জব্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০২:০৬
মিঠাপুকুরে সেনা–পুলিশের যৌথ অভিযানে দম্পতি আটক, ১৪২ লিটার দেশীয় মদ জব্দ
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ, রংপুর

মিঠাপুকুরে সেনা–পুলিশের যৌথ অভিযানে দম্পতি আটক, ১৪২ লিটার দেশীয় মদ জব্দ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় বাংলা চুইয়া মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটকরা হলেন ইসলামপুর বাইশাপাড়া গ্রামের বাটুল মিয়া (৪৫) এবং তার স্ত্রী শাহানা আক্তার (৪০)। স্থানীয় থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় পূর্বে চারটি মাদক মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশ জানায়, বারবার চেষ্টা করেও গ্রেপ্তার সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন অ্যাডহক ৩৪ ইবি (মেক), ৭২ পদাতিক ব্রিগেডের সেনা সদস্যরা। নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম, নির্দেশনা প্রদান করেন ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান। সেনাবাহিনীর ১৬ সদস্য ও পুলিশের ৬ সদস্য এই অভিযানে অংশ নেন।

অভিযানের সময় বাটুল মিয়া ও শাহানা আক্তারের বাড়ি থেকে ১৪২.৫ লিটার দেশীয় চুইয়া মদ, ৯ বোতল প্রস্তুত মদ, তিনটি মোবাইল ফোন, নগদ ১,২০০ টাকা, ৭৫০ গ্রাম পাউডার এবং প্রচুর মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক দম্পতি ও উদ্ধারকৃত মালামাল মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।