রায়গঞ্জে পুকুরপাড় থেকে মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar রায়গঞ্জে পুকুরপাড় থেকে মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ০০:০৭
রায়গঞ্জে পুকুরপাড় থেকে মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

রায়গঞ্জে পুকুরপাড় থেকে  মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ রায়গঞ্জের সলঙ্গায় পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আন্না রানী সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও ভরমোহনী মধ্যপাপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী।
 
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।